এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয় : ডিএমপি কমিশনার

Daily Jugabheri
প্রকাশিত 23 June, Tuesday, 2026
পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয় : ডিএমপি কমিশনার

যুগভেরী ডেস্ক ::: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, তাজিয়া মিছিলসহ সব ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরবিশিষ্ট সুদীর্ঘ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপaত্তাব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ক্রাইম সিন টিম, ডিবিসহ অন্যান্য বিশেষায়িত ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।’

 

তিনি বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরবিশিষ্ট সুদীর্ঘ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান প্রধান সমাবেশস্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, রুফটপ ডিউটি মোতায়েন করেছি। হোসেনি দালান, ইমামবাড়াসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সমাবেশ স্থানগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র‍্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে। ইমামবাড়া ও সমাবেশ স্থলগুলোতে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং ম্যানুয়েল চেকিং নিশ্চিত করা হবে। এ ছাড়া হোসেনি দালান ইমামবাড়ায় একটি অস্থায়ী সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 June 2026

পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয় : ডিএমপি কমিশনার

বিস্তারিত কমেন্টে