এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জুন, সোমবার, ২০২৬
ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুগভেরী ডেস্ক ::: ভারতগামী ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই ব্যবস্থায় আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন, ওয়েবফাইল আপলোড এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করতে হবে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক নির্দেশনায় আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। এরপর বিকেল ৫টা থেকে সফলভাবে ওয়েবফাইল জমা দেওয়া আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু হবে।

আইভ্যাক স্পষ্ট করেছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।

নির্দেশনায় মেডিকেল ভিসাধারীদের জন্যও বিশেষ শর্তের কথা উল্লেখ করা হয়েছে। ভিসা ইস্যুর সময় যে হাসপাতালের নাম উল্লেখ থাকবে, চিকিৎসার জন্য আবেদনকারীকে অবশ্যই সেই হাসপাতালেই যেতে হবে।

যদি কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আইভ্যাক সতর্ক করেছে, এ ধরনের নিয়ম ভঙ্গের কারণে ভবিষ্যতে ভারতে প্রবেশ বা ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »