এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

প্রিয় দলের জার্সিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জুন, শনিবার, ২০২৬
প্রিয় দলের জার্সিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক উন্মাদনা। সেই উন্মাদনার হাওয়া থেকে বাদ পড়েন না শোবিজ তারকারাও।
প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এবং ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে মেতে ওঠেন প্রত্যেকেই।

বিশ্বকাপ আসর জমতেই সামাজিকমাধ্যমে শুরু হয়ে গেছে তারকাদের জার্সি যুদ্ধ।
এবার সেই জোয়ারে গা ভাসালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

নিজের প্রিয় দল ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে সামাজিকমাধ্যমে ঝড় তুলেছেন এই তরুণ গায়িকা।

সম্প্রতি পড়শী তার অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি পরা কিছু ছবি প্রকাশ করেন। ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনি।

পড়শী লেখেন, ‘শুভকামনা ব্রাজিল।’ শুধু ছবিই নয়, পড়শী যে ফুটবল মাঠেও সমান পারদর্শী, তা মনে করিয়ে দিতে ছবির কমেন্ট বক্সে নিজের ফুটবল খেলার একটি ভিডিও লিংকও জুড়ে দিয়েছেন তিনি।

পড়শীর দেওয়া এই পোস্ট সামাজিকমাধ্যমে ঝড় তুলেছেন। পোস্টের তিন ঘণ্টায় ৬০ হাজারের বেশি রিয়াকশন, সাড়ে তিন হাজারের বেশি মন্তব্য এবং প্রায় দেড়শো শেয়ার হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

প্রিয় দলের জার্সিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »