এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটের আলিয়া মাঠ ও কুদরত উল্লাহ মসজিদসহ বিভিন্ন স্থানে যখন হবে ঈদের জামাত

Daily Jugabheri
প্রকাশিত ২৫ মে, সোমবার, ২০২৬
সিলেটের আলিয়া মাঠ ও কুদরত উল্লাহ মসজিদসহ বিভিন্ন স্থানে যখন হবে ঈদের জামাত

যুগভেরী ডেস্ক ::: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে বৃহস্পতিবার। এরমধ্যে সিলেটের আলিয়া মাদরাসা মাঠ ও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের জামাতের সময়সূচি জানা গেছে। রবিবার (২৪ মে) সন্ধ্যায় এই সময়সূচি জানানো হয়।

 

জানা গেছে, আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা সবার উপস্থিতি কামনা করেছেন।

 

এদিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রথম জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

 

জামাতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক মুকতাবিস উন নূর।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৫ মে ২০২৬

সিলেটের আলিয়া মাঠ ও কুদরত উল্লাহ মসজিদসহ বিভিন্ন স্থানে যখন হবে ঈদের জামাত

বিস্তারিত কমেন্টে