এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

Daily Jugabheri
প্রকাশিত 29 October, Wednesday, 2025
বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

যুগভেরী ডেস্ক ::: একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম রাখা যাবে না- এই নিয়মের কঠোর প্রয়োগে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বৃহস্পতিবার সময়সীমা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে অতিরিক্ত সিমগুলো।

বিটিআরসি সম্প্রতি পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একজন গ্রাহকের নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকলে অতিরিক্ত সিমগুলো অপারেটরদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডি-রেজিস্টার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে বাকি সিমগুলো কাস্টমার কেয়ার সেন্টার বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় পার হয়ে গেলে দৈবচয়নের ভিত্তিতে বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিম বন্ধ করে দেবে।

নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইল ফোনে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে সহজেই তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করে বলেছে, সময়সীমা শেষে যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম বাতিল না করেন, তাহলে কমিশন নিজস্ব পদ্ধতিতে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে মোবাইল সিমের অবৈধ ব্যবহার ও প্রতারণা নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 October 2025

বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

বিস্তারিত কমেন্টে