এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

Daily Jugabheri
প্রকাশিত 19 February, Monday, 2024

যুগভেরী ডেস্ক ::: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন।   পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসে সৈনিক ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি কমপ্লেক্স উদ্বোধন করেন। এছাড়াও, কক্সবাজারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ‘জলতরঙ্গ’ এর বাড়তি অংশ উদ্বোধন করেন।   সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 February 2024

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

বিস্তারিত কমেন্টে