এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

Daily Jugabheri
প্রকাশিত ৩১ আগস্ট, রবিবার, ২০২৫
বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

যুগভেরী ডেস্ক ::: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও চলমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে রোববার কালকে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (৩০ আগস্ট) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামীকাল (রোববার) কিছু রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। রোববার ৩ টার সময় বিএনপির সঙ্গে, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন