এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

Daily Jugabheri
প্রকাশিত ১২ সেপ্টেম্বর, শনিবার, ২০২০
সিলেটে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্ট
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ছাত্রদলের মিছিল ও সমাবেশ চালাকালে পুলিশের উপর হামলার ঘটনায় মামলণা দায়ের করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কোতয়ালি থানার এসআই নারায়ন দত্ত বাদী হয়ে এ মামাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞতানামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।   এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আদিব হোসেন মারজান (২৯), মোঃ নাজমুল (২৫) ও মির্জা এম এস হোসেন সাদ্দাম (৩৭)।   এরআগে শুক্রবার সকালে নগরের বন্দরবাজার এলাকায় মিছিল ও সমাবেশ করে জাতীয়াতাবাদী ছাত্রদল। এসময় তারা কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে বলে অভিযোগ পুলিশের। ভাঙচুরকারীদের থামাতে গেলে পুলিশের উপর হামলা করা হয়। হামলায় সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার এম এ জলিল ও সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিকেলে এ ঘটনায় মামলা করে পুলিশ।  মামলার আসামিরা হলেন- তাওহিদ হোসেন চৌধুরী (২১), কৃষ্ণ কুমার ঘোষ (৩০), জিলু আহমেদ দিলু (৩৫), আদিব হোসেন মারজান (২৯), মো: নাজমুল (২৫), মির্জা এম এস হোসেন (সাদ্দাম) (৩৭), মোঃ অলিউর রহমান (৪০) জাবেদ আহমদ (৩৫), আব্দুল হামিদ (৪০), নোমান খান (২৪), ছামমির বকত তানজির (১৮),  আবুল কাহের চৌধুরী (৫৫), গোলাম আহমদ সেলিম চৌধুরী (৩১), আব্দুল্লাহ আল মামুন পারভেজ (৩০), নাবিল রাজা চৌধুরী (৩২) মিফতাহ সিদ্দিকী (৫৫), আলতাফ হোসেন সুমন (৩০), ফরহাদ চৌধুরী শামীম (বর্তমান কাউন্সিলর ৬নং ওয়ার্ড), কায়েছার, ও আজমল বকত ছাদেক (৪০)।  মামলার বাদী এসআই নারায়ন দত্ত বলেন, পুলিশ সব আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। হামলায় আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন