এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

আল ফেরদৌস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ২৮ মার্চ, বৃহস্পতিবার, ২০২৪

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী আল-ফেরদৌস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার মার্কেট ব্যবসায়ী কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী এলাকার বিশিষ্ট মুরব্বী ও লাল মিয়া জামে মসজিদের মোতায়াল্লী মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক সাংবাদিক এম এ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী ও সামজ সেবক হিমেল আহমদ হাসান, সাংবাদিক সেলিম হাসান কাওছার। ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন হাফিজ সাদিকুর রহমান। আল ফেরদৌস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হুসাইন সামুম ও সাধারণ সম্পাদক মো. সুমন আহমেদের পরিচালানায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মো. আতাউর রহমান, সহ-সভাপতি রুমান হোসেন জনি, সহ-সাধারণ সম্পাদক মো. মাওলানা জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মুশাহিদ আহমদ ইমন, সহ- সাংগঠনিক সম্পাদক মো. সাজন আহমদ, কোষাধ্যক্ষ মো. শাহিন আহমদ, সহ-কোষাধ্যক্ষ যতন দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক জাতীয় দৈনিক যায়যায়দিনের সাংবাদিক সুমন আহমদ, পরিবেশ সম্পাদক মো. লাল মিয়াসহ ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন