এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

কাল সিলেট আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Daily Jugabheri
প্রকাশিত ০৩ জানুয়ারি, শনিবার, ২০২৬
কাল সিলেট আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সিলেট সফরে আসছেন। শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

 

সিলেটে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সন্ধার দিকে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা গেছে।

 

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের জাতীয়তাবাদী ঘরানার নেতৃবৃন্দের মধ্যে তুমুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন আগামী নির্বাচনের রোড ম্যাপ তৈরি হয়েছে এবং পূন্যভূমি সিলেট থেকে তাদের নির্বাচনী কাজ শুরু করতেই এই সফর।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন