এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট সীমান্তে মানবপাচারকারী সহ ভারতীয় নারী আটক

Daily Jugabheri
প্রকাশিত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪
সিলেট সীমান্তে মানবপাচারকারী সহ ভারতীয় নারী আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেট সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশি মানবপাচারকারী ও ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমন্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট থানাপুলিশ তাদের আটক করে।

 

আটকরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরসাধুখালী গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মানবপাচারকারী মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতের নদিয়াও ওয়েস্টবেঙ্গলের কাইখালি (হরিতলা- হান্সখালি) এলাকার মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি রাণী মৃত্তি (৬০)।

 

বিজিবি জানায়, শান্তি রাণী বাংলাদেশের রাজবাড়ীর বহরসাধুখালী গ্রামে থাকেন। তিনি মানবপাচারকারী মুকুল বিশ্বাসের সহায়তায় সোমবার রাতে অবৈধভাবে ভারত যেতে চেয়েছিলেন। এসময় বিজিবি ও পুলিশ তাদের দুজনকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন