এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে এবার বিজিবি’র হাতে কোটি টাকার পাথর জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ০৪ নভেম্বর, সোমবার, ২০২৪
সিলেটে এবার বিজিবি’র হাতে কোটি টাকার পাথর জব্দ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ১ লাখ ২০০ ঘনফুট পাথর এবং ৮ টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে। গত রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এবং আনফরভাংগা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পাথরের মূল্য প্রায় কোটি টাকা। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও ৮টি ভাঙ্গার মেশিন স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন এবং ৫৫ হাজার ২০০ ঘনফুট পাথর ইউপি সদস্য মো. পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন