এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ডা. শিপলুর খাবার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত 20 June, Thursday, 2024

যুগভেরী ডেস্ক ::: সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন বন্যায় পানিবন্দী মানুষ অবর্ননীয় কষ্টে রয়েছেন। বন্যার্ত মানুষের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব। দুঃসময় বা সুসময সকল অবস্থাতেই মানুষের পাশে থাকতে চাই।গতকাল ১৯ জুন বুধবার ডা. আরমান আহমদ শিপলু নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পানিবন্দী মানুষের মাঝে খিচুড়ি ও শুকনো খাবার বিতরণের সময় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাড. বিজয় কুমার দেব বুলু, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া, মকবুল হোসেন, ইশতিয়াক নওসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 June 2024

সিলেট নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ডা. শিপলুর খাবার বিতরণ

বিস্তারিত কমেন্টে