দৈনিক যুগভেরী ::: বিগত ৯ মাসে সিলেট-৩ আসনের বিএনপি নেতাকর্মীরা কারো উপর জুলুম বা হামলা করেনি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এমএ মালিক।
তিনি বলেন, এই সময়ে একটা আওয়ামী লীগের বাড়িতে কোনোধরণের হামলা হয়নি। অতীতে বিএনপি নির্যাতিত হলেও, আমরা সবার সাথে সুসম্পর্ক রক্ষা করেছি। বিগত ৯ মাস প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নাগরিক হিসেবে সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে।
নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলা নিয়ে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন। দক্ষিণ সুরমার তেতলিতে নিজ বাড়িতেই এ সংবাদ সম্মেলন করেন এমএ মালিক। এরআগে শনিবার ভোরে তার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।
পেট্রোল বোমা হামলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মালিক বলেন, আগেই গোয়েন্দারা সতর্ক করেছিলো। এজন্য বাড়িতে ফায়ার এস্টিংগুইশার রেখেছি। সেকারণে আমার বাড়ি রক্ষা পেয়েছে। আমরা দ্রুত আগুন নেভাতে পেরেছি। না হয়ে পুরো বাড়ি আগুনে পুড়ে যেতো।
তিনি বলেন, গতকাল (শনিবার) বিএনপির প্রতিটি ইউনিট শান্তিপূর্ণ মিছিল, দোয়া মাহফিলের নির্দেশনা ছিলো। মোল্লারগাও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। তবে কামালবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি ও মোটরসাইকেলে আগুন দিয়েছে। তারা মসজিদকে ব্যবহার করে অগ্নিসন্ত্রাস করেছে।আওয়ামী লীগের এক সমর্থক আমাকে জানিয়েছে, হাবিবের বাড়িতে তারা নিজেরা আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ করছে।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের নির্দেশে, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তারা নিজেরাই সাবেক এমপি হাবিবের বাড়ি পুড়িয়ে বিএনপিকে দোষারোপ করছে।
প্রসঙ্গত, সিলেটে একইদিনে একই এলাকার সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে ও সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এমন ঘটনা ঘটে। এতে আক্রান্ত হন সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এমএ মালিক ও একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিব।
একইদিনে দুই নেতার বাড়েতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয় উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা