যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৯ জনের।
মঙ্গল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ৩ জনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। তাদের প্রত্যেকের বয়স দেড় বছরের কম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৬৪ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে ৫ শতাধিক রোগী।
চিকিৎসকরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। যাদের বেশিরভাগেরই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারিরীক জটিলতায় ভুগছিল।
আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের।
তবে, টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা