
যুগভেরী রিপোর্ট :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের অপ-তৎপরতা রোধে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে বিশেষ অভিযান চালিয়েছে দক্ষিণ সুরমা থানা ও পুলিশ ফাড়িঁর পুলিশ সদস্যরা। ১০ নভেস্বর রাত ৩ টায় দক্ষিণ সুরমা পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই মফিজুর রহমান মফিজ ও সহকারি ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে প্রায় ৩০ সদস্যের পুলিশের একটি টিম এ বিশেষ অভিযান চালান। কদমতলীতে বসবাসকারী বিভিন্ন মামলার আসামী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধরতে পুলিশের এই অভিযান। অভিযানের সংবাদ শুনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘গা’ ডাকা দেন। দক্ষিণ সুরমা পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই মফিজুর রহমান মফিজ জানান, প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের নিদের্শে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তারা এই অভিযান চালান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা