যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরে যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রায় ২৫০ মিটার ঢালাই সড়ক নির্মাণের বিষয়টিও উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় নগরের যানজট পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন এবং পরিবহন মালিক সমিতির মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন এসএমপির উপকমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপকমিশনার (উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপকমিশনার (সিটিএসবি) ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসনের দায়িত্বে থাকা মো. আফজাল হোসেন।
এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এসএমপির অন্যান্য কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা