
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক’কে সম্মাননা প্রদান করলো দক্ষিণ সুরমার গোটাটিকর, শিববাড়ী, কৃষণপুর ও ২৭ নং ওয়ার্ডের সর্বস্তরের সনাতন সম্প্রদায় নিয়ে গঠিত সীতারাম সার্বজনীন পূজা কমিটি। ২০ অক্টোবর রাতে সীতারাম সার্বজনীন পূজা কমিটির সভাপতি নান্টু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী উজ্জল রঞ্জন চন্দ সাংবদিক এম এ মালেকের হাতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সীতারাম সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা