যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া নিবাসী স্বর্গীয় টিটন দাসের পরিবারের খোঁজখবর নিতে এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের হাতে উপহারস্বরূপ নগদ অর্থ তুলে দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খান সজিব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছালেক আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক মিয়া, সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন, ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘের সদস্যসচিব ও ৮নং ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সদস্য সুশাংক দাস শংকর, শেখ সাক্কুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় আজিজ খান সজিব বলেন, “টিটন দাস আমাদের এলাকারই সন্তান ছিলেন। ২০২৪ সালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি প্রাণ হারান। তাঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে সহমর্মিতা ভাগ করে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস হিসেবেই আমাদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, পূজার পর টিটন দাসের স্ত্রীর কর্মসংস্থানের যে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা