নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘৭১ আমার জাতিসত্তার পরিচয়’-এই স্লোগানকে সামনে রেখে রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন, খসরুল ইসলাম, সাইদুর রহমান, আবু হানিফ, ইকবাল হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, ইমাম হোসেন, রাসেল হাসান ও সাহানুর আহমদ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শ ধারণ করে বিএনপির হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা