যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ড ও ৬নং টুকের বাজার ইউনিয়ের ৪নং ওয়ার্ডের পার্শ্ববর্তী দুস্কি সনাতন পল্লি এলাকায় সিসি ঢালাই রাস্তা এবং লাল-সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে দুস্কি এলাকায় পাকা রাস্তা হইতে হিমাংশু দেব ও বিনন্দ বাবুর বাড়ির সামন পর্যন্ত সিসি ঢালাই রাস্তার শুভ উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ সামছুল ইসলাম এর পরিচালনায় ও ৬নং টুকেরবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সফিকুর রহমান সফিক এর সভাপতিত্বে
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সাবেক কাউন্সিলর- ৩৭নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন রিয়াজ মিয়া, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক-মোঃ চান মিয়া বাচ্চু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজ খান সজীব, বৃহত্তর নতুন বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি দিলোয়ার হোসেন জয়, ৩৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আবায়ক রাজু মিয়া, ৩৭নং ওয়ার্ড বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য তৈমুর রাজা, দুস্কি আবাসিক এলাকা মুরুব্বী আলী আহমদ,
এসময় উপস্থিত ছিলেন, লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমদ, সেক্রেটারি মামুন আহমেদ, ৩৭নং ওয়ার্ড জামায়তের সেক্রেটারী আব্দুল মাজিদ, এলাকার বিশিষ্ট মুরব্বি তছির মিয়া,জাহাঙ্গীর জালাল, আলি আহমদ, কয়েস আহমদ দুলাল, আলাল মিয়া,রায়হান মিয়া আব্দুল আহাদ সানি, ক্লাবের সহকারী সেক্রেটারি লায়েক আহমদ ও সিরাজ মিয়া, সনাতন পল্লির পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন রায়, সেক্রেটারি ফনি ভুষন দাস,লিটন দাস সহ স্থানীয় রাজনীতিবিদ ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা