নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন ‘হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশন’।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুকন আহমদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ও শিক্ষক মনজুর আহমদ। অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি এম এ মতিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন কাজের জন্য হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা