
পরিবেশ রক্ষায় ধারাবাহিক কর্মশীল অংশ হিসেবে দেশ যুব সংগঠন সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখা জৈন্তাপুর মডেল থানায় একটি ভাসমান ডাস্টবিন হস্তান্তর করেছে। ৩১ আগস্ট সোমবার বিকেল ৩ টায় দেশ যুব সংগঠনের পক্ষ থেকে ভাসমান ডাস্টবিন গ্রহণ করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: মাহবুবুল আলম মোল্লা এ সময় তিনি দেশ যুব সংগঠনের মহতি কাজের প্রশংসা করেন। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কালে দেশ যুব সংগঠন সিলেট এর উপদেষ্টা ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সিলেট ব্যুরো প্রধান,বিবিসি নিউজ টুয়েন্টি ফোর বিডি ডটকমের সিলেট প্রতিনিধ সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, এ সময় দেশ যুব সংগঠন,সিলেট এর জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুশ শহিদ শুক্কুর,সহ সভাপতি এমদাদুর রহমান,
সাধারন সম্পাদক মোঃ নাজীম উদ্দীন, কোষাধক্ষ মোঃ আব্দুর রব, সদস্য মখলেছুর রহমান, সদস্য কাওসার আহমেদ সদস্য আব্দুর সালাম সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে দেশ যুব সংগঠন সিলেট মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করে জৈন্তাপুরের একটি স্কুলে বৃক্ষরোপনের মধ্য দিয়ে । এ সময় জৈন্তাপুর বাজারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় ভাসমান ডাস্টবিন। জৈন্তাপুর মডেল থানা,বিদ্যালয়, মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির কয়েক শত বৃক্ষরোপন করা হয়
প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা