নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির সাংবাদিক সালমান শাহ।
শুক্রবার দুপুরে গোয়াইনঘাটের জাফলং মামারবাজারে হাজী আব্দুল মজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ।
এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সাংবাদিক দুলাল হোসেন রাজু জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচনের লক্ষ্যে পদত্যাগ করায় পদটি শূন্য হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং বৃহত্তর জৈন্তা অঞ্চলের টেলিভিশন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় সংগঠনের সিনিয়র সভাপতি আলিম উদ্দিন, সহ-সভাপতি আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, কোষাধ্যক্ষ ইউসুফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম আলী, ক্রীড়া সম্পাদক সানোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক সুয়াইবুর রহমান, নির্বাহী সদস্য দুলাল হোসেন রাজুসহ সদস্য নাইম আহমদ, ফজলুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালমান শাহ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা