নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের বিরুদ্ধে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন।
গ্রেপ্তাররা হলেন নগর ডেংরী এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল ও একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। পুলিশ জানায়, তারা ভুক্তভোগীর স্বামীর বন্ধু ও সহযোগী।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির পর বিস্তারিত তথ্য জানা যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা