যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে এক নাগরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ নগরীর আম্বরখানাস্থ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রেজাউল হাসান কয়েস লোদী সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত সফল কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জন এবং নগরবাসীর প্রতি দীর্ঘদিনের সেবাকে সম্মান জানাতেই ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।
অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত ও প্রাণবন্ত করে তুলতে ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দকে সপরিবারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা