নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট ::: গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা ওমর ফারুক, তিনি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন কালে সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তিন বার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ওমর ফারুক পুরস্কৃত হন।
শুক্রবার রাত ৯ টায় তিনি আনুষ্ঠানিকভাবে গোয়াইনঘাট থানায় যোগদান করেন। এর আগে তিনি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ বিভাগের এক আদেশে এই রদবদল করা হয়েছে। আদেশ অনুযায়ী, বিয়ানীবাজার থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুককে গোয়াইনঘাট থানায় বদলি করা হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত ওসি ওমর ফারুক জানান, গোয়ািনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এবং মাদকদ্রব্য এর বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' বা 'কোনো ছাড় নয়' নীতি গ্রহণ এ লক্ষ্য অর্জনে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
পুলিশ প্রশাসনে এ ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ, যার মাধ্যমে বিভিন্ন থানায় দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বদলি ও নতুন নিয়োগ দেওয়া হয়। গোয়াইনঘাটের সর্ব সাধারণজনগনের প্রত্যাশা থানায় নতুন নেতৃত্বের মধ্য দিয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা