যুগভেরী ডেস্ক ::: সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী’র মৃত্যুতে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর ২টায় নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মৃতি চারণ করে বলেন, তিনি কেবল একজন সফল শিক্ষাবিদই ছিলেন না, বরং এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। একজন সংসদ সদস্য এবং খ্যাতনামা আলেম হিসেবে তিনি আজীবন দ্বীনের আলো ছড়াতে এবং শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন। শাহজালাল জামেয়া ইসলামিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে শিক্ষার্থীবান্ধব ও দ্বীনি আবহ তৈরি করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, দ্বীনি শিক্ষার মাধ্যমে শাহজালাল জামেয়া ইসলামিয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের সুন্দর জীবন গড়ে তুলতে পারে তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন।
শাহজালাল জামেয়া ইসলামিয় স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুশ শাকুর। অন্যান্যদের মধ্যে রাখেন বর্তমান কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, সাবেক ইনচার্জ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক জাফর ইকবাল মাহমুদ, আব্দুল মোতালেব, সাবেক শিক্ষক এখলাসুর রহমান, শিক্ষক মুহিব আলী, আজাদ মিয়া, মোখলেসুর রহমান খান, ফয়সল মাহমুদ সাকিব খান, মাওলানা মাসউদ আহমদ খান, কাজী আবু বক্কর রায়হান, মাহবুবুর রহমান, কবির হোসেন, আব্দুল লতিফ, মুহিবুর রহমান শামীম, আলম মিয়া, মনির হোসেন, আব্দুল হালিম সুজন প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাবেক শিক্ষক মাওলানা আব্দুল জলিল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শিক্ষার্থী ফজলে রাব্বি তাফহিম।-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা