
নিজস্ব সংবাদদাতা, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুশীল সমাজের সর্বস্তরের নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করছেন মীর কাশেম, হাবিবউল্লাহ চৌধুরী, জাহিদ হাসান। এলাকাবাসী বাঁধা নিষেধ করলেও কোন কর্ণপাত না করে দখল চেষ্টা অব্যাহত রেখেছেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। জনস্বার্থে মূল্যবান সম্পত্তি দখলমুক্ত করে জনগণের অধিকার ও সরকারি সম্পদ রক্ষা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাক আহমেদ প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকার সুশীল সমাজ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা