যুগভেরী ডেস্ক ::: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেট রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় শুরু হয়েছে এবং ট্রেন যাত্রায় বিলম্বের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সিলেট থেকে চট্টগ্রামে যাবে পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীরাও যার যার আসনে বসে আছেন। প্রায় ১৫ মিনিট পর যাত্রীরা জানতে পারলেন ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় কাল সাড়ে ১০টায় সিলেট স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও প্রায় ৫৫ মিনিট পর সিলেট ছাড়ে ট্রেনটি।
ট্রেন যাত্রায় বিলম্ব হওয়াতে ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রীরা।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নূরুল ইসলাম বলেন, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় বিলম্ব হয়েছে ছাড়তে। এছাড়া অন্যান্য ট্রেনের শিডিউলে কোন ব্যতিক্রম হয়নি। সবগুলোই সময়মতো সিলেটে স্টেশন ছেড়েছে এবং পৌঁছেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা