যুগভেরী ডেস্ক ::: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ জনে। ৭ মাস বয়েসি হাফিজুর রহমান বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালে মৃত্যুবরণ করে। তার বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।
হাফিজুর রহমান রাজনগর উপজেলার ইলাশপুরে। এনিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেল ৪২ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ মে) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন রোগী ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি। এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮ শিশু।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা