যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ‘২৫-এর বৃত্তি প্রদান অনুষ্ঠেনের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা হিসাবে সার্টিফিকেট ও ক্রেষ্ট এবং অর্থ প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৫শে এপ্রিল) সকালে সিটি মডেল স্কুল ক্যাম্পাস করেরপাড়ায় অনুষ্ঠিত হয়। সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে ও শিক্ষক প্রান্ত দাশ এর পরিচালনয়,
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নবীগঞ্জ-বাহুবল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ শাহজাহান আলী তিনি বলেন, আজকের এই শিশুরাই আমাদের আগামী দিনের সোনালী ভবিষ্যৎ। তাদের আদর, যত্ন ও সঠিক শিক্ষা দিয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ত্যাগ ছাড়া কোন শিক্ষার্থী সফল হতে পারে না। তিনি আরোও বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই অভিভাবকদের আরও দায়িত্বশীল হয়ে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে। শিক্ষার আলোয় আলোকিত হয় তবে জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজকের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজকে নেতৃত্ব দেবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট সিলেট এর বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মোঃ দিলোয়ার হোসাইন শামীম, সিটি আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসাইন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু , আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক সাদিকুর রাহমান।
স্বাগত বক্তব্য রাখেনশিক্ষক সিদ্ধার্থ আরোও উপস্থিত বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের সিনিয়র শিক্ষক লিংকন তালুকদার, অঞ্জন রায় সঞ্জয় ও সুনীল রঞ্জন দাসের অনুপ্রেরণামূলক বক্তব্য, শিক্ষার্থী ও অভিভাবকদের আবেগঘন অনুভূতি সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে এক আলোকোজ্জ্বল স্মৃতি। অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা ‘২৫-এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রায় ৫০০ স্বপ্নবাহী পরীক্ষার্থীর ভিড় থেকে উঠে আসা ৯২টি দীপ্ত নামকে সম্মান জানানো হয়। ট্যালেন্টপুলে ৪, সাধারণে ৩৬, বিশেষ গ্রেডে ৫২, জন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা