যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর টুকের বাজার তেমুখী পয়েন্টে সাংবাদিক রায়হানের টাকাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সোয়া ৫টা ২০ মিনিটে এসএমপির জালাবাদ থানাধীন তেমুখীর পয়েন্ট। ঘটনায় গুরুতর আহত সাংবাদিককে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন।
সাংবাদিক রায়হান জানায়, শনিবার ভোরে বাস যোগে ঢাকা থেকে বাসায় ফিরছিলেন। নগরের টুকের বাজার তেমুখীর ব্রীজ পার হয়ে বাস থেকে নামেন তিনি। এ সময় বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজি অটো রিক্সার অপেক্ষা করছিলেন। ইত্যবসরে একটি সিএনজি অটোরিক্সা (সিলেট থ ১১-৩২১৬ ) করে আসা ৩ সদস্যের একদল দুর্বৃত্ত তাকে ধরে মারপিট ও জখম করে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রত সটকে পড়ে। স্থানীয়রা ওই সাংবাদিককে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি ওই হাসপাতালের ৪র্থ তলাস্থ ৭ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এব্যাপারে সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হাবিব বলেন, আমি ঘটনার খবর শুনে আহত সাংবাদিক রায়হান উদ্দিন দেখতে ওসমানী হাসপাতলে গিয়েছি। তিনি বলেন আসামীদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা