এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬
র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন মাধবপুর ক্লাব বাংলা রোডের পাত্রখোলা শ্মশানের একটি ঝোপে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন