এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অবস্থিত দুটি ক্রাশার মিলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে দেখা যায়, উক্ত মিলগুলোতে পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় অতিরিক্ত ধুলাবালিতে পরিবেশ দূষণ হচ্ছিল। এছাড়াও মিলের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে স্থানীয়দের অভিযোগ পাওয়া যায়।

অভিযান শেষে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড পলি রানী দেব বলেন, “পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। কোনো প্রতিষ্ঠান যদি তা নিয়মনীতি না মেনে পরিবেশ দূষণ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ সময় অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশগ্রহণ করে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন