এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান

Daily Jugabheri
প্রকাশিত ১০ জানুয়ারি, শনিবার, ২০২৬
সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশের আগামীর শতবছরের দিকনির্দেশনা হবে গণভোটের মাধ্যমে- উপদেষ্টা আদিলুর রহমান খান ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরী বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের আগামীর শতবছরের দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে।

এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা পরিষদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে- জামায়াত ও এনসিপির এমন অভিযোগের বিষয়ে সরকারের অবস্থানের বিষয়ে প্রশ্নের জবাব এড়িয়ে যান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১০ জানুয়ারি ২০২৬

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান

বিস্তারিত কমেন্টে