এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ

Daily Jugabheri
প্রকাশিত ১৪ ডিসেম্বর, রবিবার, ২০২৫
শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ

যুগভেরী ডেস্ক ::: সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ভালোবাসার অর্ঘে জাতির এই শ্রেষ্ট সন্তানদেরকে স্মরণ করছেন সিলেটবাসী। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জমায়েত হয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। রবিবার সকাল থেকে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধা অর্পণ করে।

 

এছাড়াও দিবসটি উপক্ষে শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন