এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপন যুক্তরাষ্ট্রের আলাস্কা

Daily Jugabheri
প্রকাশিত ০৭ ডিসেম্বর, রবিবার, ২০২৫
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপন যুক্তরাষ্ট্রের আলাস্কা

আন্তর্জাতিক ডেস্ক ::: যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত অঞ্চলে ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে এ কম্পন অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এসব তথ্য নিশ্চিত করেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান’র।

গার্ডিয়ানের খবরে বলা হয়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি ঘটে। ভূমিকম্পটি তীব্র হলেও এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা জারি হয়নি। এছাড়া ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়েছে।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির কোনো ঝুঁকি নেই।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের পর তারা দুটি জরুরি কল পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় কাঁপন অনুভবের কথা জানিয়েছেন।

কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্প আঘাত হানা অঞ্চলটি পাহাড়ি ও জনবসতি কম। অধিকাংশ মানুষ তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন।

এমবি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন