এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

ডাঃ নাজমুস সাকিবের মাতৃবিয়োগে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক

Daily Jugabheri
প্রকাশিত ০৭ ডিসেম্বর, রবিবার, ২০২৫
ডাঃ নাজমুস সাকিবের মাতৃবিয়োগে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক

যুগভেরী ডেস্ক ::: শান্তিগঞ্জ সমিতি সিলেট’র উপদেষ্টা বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নাজমুস সাকিব-এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের নেতৃবৃন্দ। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

এক শোক বার্তায় শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ কবিরুল ইসলাম এবং সমিতির সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন বলেন, ডাঃ নাজমুস সাকিবের মা ছিলেন এক মহীয়সী নারী। পরোপকারী গর্বিত মা হিসাবে তিনি আত্মীয় স্বজনের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্রী। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন