যুগভেরী ডেস্ক ::: আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব। যদি নির্বাচন না হয় তাহলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি আজ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তৃতীয়বারের মত দলটির আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হোন শফিকুর রহমান। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। দ্রুতই জামায়াত চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে, আর তা সুন্দর সময়ে জানানো হবে।
এদিকে গণভোট নিয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমীর বলেন, গনতন্ত্রের ফরমুলা হচ্ছে একাধিক মত। তাই আমরা জনগণকে নিয়ে পিআর পদ্ধতির দাবি আদায় করে নিবো। পিআর পদ্ধতির নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দিবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা