এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ৩২ ঘণ্টায় ৬৭ জন গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত 15 October, Wednesday, 2025
সিলেটে ৩২ ঘণ্টায় ৬৭ জন গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেটে মহানগর এলাকায় গত ৩২ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তেতে এ তথ্য জানানো হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বাকিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গলমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে জানান- এই ৩২ ঘণ্টায় সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপকারী ও জুয়াড়িসহ মোট ৬৭ জনকে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে জব্দ করা হয়েছে ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০গ্রাম গাঁজা, ভারতীয় চকলেট ৯০৪ পিস, সাবান ৩৬৩ পিস ও নাছির বিড়ি ৪ লাখ ২০ হাজার পিস।

অভিযানকালে অবৈধ মালামাল বহনকারী একটি গাড়িও জব্দ করে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 October 2025

সিলেটে ৩২ ঘণ্টায় ৬৭ জন গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে