এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

আ.লীগের অনুশোচনা নেই, সবকিছুর বিচার হবে : মির্জা ফখরুল

Daily Jugabheri
প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫
আ.লীগের অনুশোচনা নেই, সবকিছুর বিচার হবে : মির্জা ফখরুল

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের অনুশোচনা নেই। যা যা তারা ঘটিয়েছে, সেসবের বিচার হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ কথা বলেন।

 

তিনি লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল- আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। ’

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদের হেনস্তা করে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগের লোকজন। ঘটনার সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ বিএনপি-জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৩ সেপ্টেম্বর ২০২৫

আ.লীগের অনুশোচনা নেই, সবকিছুর বিচার হবে : মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে