
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের পাথর লুটপাটের অভিযোগে বরখাস্ত করা হয়েছে ইউ/পি সদস্য দুলাল মিয়া দুলাকে। তিনি ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের টানা ৩ বারের মেম্বার।
এবিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৪ জুলাই এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডেব সদস্য মো: দুলাল মিয়া দুলা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ধারায় অপরাধ সংঘঠিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী মো: দুলাল মিয়া দুলাকে তার ওয়ার্ড সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয় ওয়ার্ড সদস্য মো: দুলাল মিয়া দুলা এর বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটের বিষয়ে অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সিলেটের জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আরো উল্লেখ করা হয় মো: দুলাল মিয়া দুলা এর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
বরখাস্তের বিষয়ে মো: দুলাল মিয়া দুলার সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি পাথর লুটপাটের সাথে জড়িত নয়। ইউএনও আমার বিরুদ্ধে এসব করেছেন।
এবিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের সাথে কথা হলে তিনি বলেন দুলাল মিয়া দুলার বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) এর পাথর লুটপাটের অভিযোগ প্রমানিত হওয়ায় মন্ত্রণালয় তাকে বহিষ্কার করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা