যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীতে এবারও কোরবানির গরুর চামড়া বিক্রি হচ্ছে ৫০, ১০০ ও ১৫০ টাকা দরে। সকাল থেকে যারা কুরবানী দিয়েছেন তারা এই দামে বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে। এবারও কোরবানির গরুর চামড়ার দাম না পাওয়ায় অনেকেই ফেলে দেন ও কম মূল্যে বিক্রি করতে দেখা যায়। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এক লক্ষ্য টাকা দিয়ে যে গরু কিনেছেন সেই গরুর চামড়া দেড়শ টাকা দিয়ে বিক্রি করছেন অনেকেই। আবার চামড়ার মূল্য কম হওয়ায় অনেকেই মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। কোরবানি দেওয়া অনেকেই জানান এবারও চামড়ার দাম নেই, ৫০,১০০ ও ১৫০ টাকার উপরে বিক্রি করা যাচ্ছে না।
চামড়া ব্যবসায়ীদের মুখে একরাশ উদ্বেগ আর অনিশ্চয়তা। কারণ, প্রতিবছরের মতো এবারও ন্যায্যমূল্য না পাওয়া, ট্যানারি মালিকদের কাছে বকেয়া, অভিযোগ উঠেছে খোদ ব্যবসায়ীদের কণ্ঠেই।
সিলেটের একজন চামড়া ব্যবসায়ী জানান এবারও কুরবানীর পশুর চামড়ার দাম কম, তাই ৫০, ১০০ ও ১৫০ টাকা দিয়ে আমরা চামড়া কিনে নিচ্ছি। এর উপরে কিনলে আমাদের লোকসান হবে। কারণ ১৫০ টাকা দিয়ে যে চামড়া কিনেছি সেই চামড়া ২০০ টাকার উপরে বিক্রি করা যাবে না। কিন্তু প্রতি বছর সরকার যে দাম নির্ধারণ করে দেয়, আমরা সেই দামে বিক্রি করতে পারি না। লবণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ তুলতেই হিমশিম খেতে হয়। গত কয়েক বছর ধরে লোকসান গুণেই টিকে আছি।
তিনি আরও বলেন, সিলেটে আগে ৪০০-৫০০ জন ব্যবসায়ী ছিলেন, এখন আছে মাত্র ৫০-৬০ জন। বাকিরা ব্যবসা ছেড়ে দিয়েছেন। ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও গত ঈদের চামড়ার টাকা বকেয়া পড়ে আছে।
চামড়ার বাজারে এই অনিশ্চয়তা নতুন নয়। প্রতি বছর ঈদে পশুর চামড়া সংগ্রহ করা হলেও ট্যানারিতে বিক্রির সময় দাম কমে যায় আশঙ্কাজনক হারে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা