যুগভেরী ডেস্ক ::: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড ও সিলেটবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত এবং বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সচিব ও নগরীর ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আফছর খান।
এক শুভেচ্ছা বার্তায় আফছর খান বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মহান শিক্ষায় উদ্বুদ্ধ করে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের সাধারণ মানুষ ভয়, আতঙ্ক ও নানা রাজনৈতিক নিপীড়নের মধ্যে ঈদ উদযাপন করেছেন। গতানুগতিকভাবে ঈদ এলেও মানুষের মনে ছিল না প্রকৃত ঈদের আনন্দ।
তিনি আরোও বলেন, ঈদুল আযহা’র তাৎপর্য হলো পশু কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা।প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ৮নং ওয়ার্ডবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের শান্তি কামনা করেন সেই সাথে সিলেট মহানগরবাসির সকল নেতাকর্মীকে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহব্বান ও ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ-মোবারক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা