নিজস্ব প্রতিনিধি গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়ন কুলুমছড়ার পাড় থেকে ভারতীয় ফেন্সিডিলও মদ সহ ১ জন কে আটক করেছেন থানা পুলিশ। গতকাল গোপন সাংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে পরিচালনা করে ৫ বোতল ফেন্সিডিল ২ বোতল মদ উদ্ধার করেন এবং আজমল আলী নামে এক ব্যাক্তিকে আটক করেন।
অভিযানের নেতৃত্বদেন এসআই রকিব, এএসআই তানভীর, এএসআই হযরত, কনস্টেবল মাহেদুল।
এস আই রকিব বলেন গোপন সংবাদে জানতে পারি কুলুমছড়ার পাড় অবৈধ মাদক ফেন্সিডিল, মদ বিক্রির জন্য অবস্থান করছে একজন, তাৎক্ষণিকভাবে আভিজান টিম নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলের আশে পাশে অবস্থান করি, আভিযান টিমটি মদকব্যবসায়ী গতিবিধি সুকৌশলে শনাক্ত করে ঘেরাও করে ফেলি, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টাকালে স্থানীয় জনগণের সহায়তায় কুলুমছড়া উত্তরপারের মৃত জুবেদুর রহমানের পুত্র আজমল আলী (৫৫) কে ৫ বোতল ফেন্সিডিল ২ বোতল মদ উদ্ধার সহ গ্রেপ্তার করতে সক্ষম হই।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা বিছানাকান্দি,সিলেট অন্তর্গত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে ।
গোয়াইনঘাট থানার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, মাদক বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিরলস ভাবে কাজ করছে থানা পুলিশ এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা