
যুগভেরী ডেস্ক ::: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিজ্ঞপ্তিতে ইমজা’র নতুন সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু ও কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজনসহ অন্যান্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দনবার্তায় তারা বলেন-নবনির্বাচিতদের নেতৃত্বে ইমজার কার্যক্রম আরো গতিশীল হবে। এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইমজা আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা