এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে পদ হারালেন স্বেচ্ছাসেবক দলের পারভেজ

Daily Jugabheri
প্রকাশিত 03 November, Sunday, 2024
সিলেটে পদ হারালেন স্বেচ্ছাসেবক দলের পারভেজ

যুগভেরী ডেস্ক ::: সিলেট পদ হারিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির এক নেতা। শনিবার কেন্দ্রের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পদ হারানো আবদুল্লাহ আল মামুন পারভেজ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

 

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়- ‘দলীয় শৃঙ্খলা,নীতি ও আদর্শ পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সদস্য পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 November 2024

সিলেটে পদ হারালেন স্বেচ্ছাসেবক দলের পারভেজ

বিস্তারিত কমেন্টে