এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিনকে বিদায়ী সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪

গোয়াইনঘাট সংবাদদাতা ::
গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সুহিন মাহমুদ’র সিঙ্গাপুর যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমনের পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা সুহিন মাহমুদের প্রবাস জীবনে তার সাফল্য কামনা করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সুহিন মাহমুদ পেশাগত জীবনে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে কাটানো দিনগুলো আমার জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে আজীবন। প্রবাসে বসবাস করলেও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে সম্প্রীতি ও ভালোবাসার সংযোগ বিচ্ছিন্ন হবে না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সদস্য আলী হোসেন, মিনহাজ মির্জা, রফিক সরকার, বিল্লাল হোসেন, রিয়াজুল ইসলাম, সাইদুল ইসলাম, সাংবাদিক রুবেল আহমদ প্রমুখ।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৪ অক্টোবর ২০২৪

গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিনকে বিদায়ী সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে