এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সুনামগঞ্জে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ২১ অক্টোবর, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক :::

সিলেট সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানার রাধানগর পয়েন্ট বাজার থেকে ৭টি বিস্ফোরক রুল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় কাউকে আটক করা হয়নি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সোমবার দুপুরে সুনমাগঞ্জ সদর থানার ২ নং গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি বিস্ফোরক রুল (NEOGEL 90) SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2) 125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502 (MS.INDIA) উদ্ধার করে।

পরে এসব বিস্ফোরক দ্রব্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২১ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

বিস্তারিত কমেন্টে